হোম » সারাদেশ » ডিমলায় বিয়ের একদিন পর মসজিদে আত্মহত্যা করলেন যুবক ; ভাগ্নের মরাদেহ দেখে মামার মৃত্যু 

ডিমলায় বিয়ের একদিন পর মসজিদে আত্মহত্যা করলেন যুবক ; ভাগ্নের মরাদেহ দেখে মামার মৃত্যু 

মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
নীলফামারী জেলার ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাসা নামক গ্রামে  বিয়ের এক দিন পরে মসজিদের ভিতরে আত্মহত্যা করেন আব্দুল মালেক (২৫) নামের এক যুবক। এদিকে তার মরাদেহ দেখে অসুস্থ হয়ে পড়েন তার মামা অহিদুল ইসলাম (৪০)।
১৫ জুলাই রাতে ঝুনাগাছ চাপানীর মুনাকাসা কাকড়া চৌপথী মসজিদ থেকে মরাদেহটি পাওয়া যায়। মৃত্যু আব্দুল মালেক ঐ এলাকার নূরুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ১৪ জুলাই বুধবার আব্দুল মালেকের বিয়ে হয় । পরে বুধবার রাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের অবকাঠামোর সঙ্গে আব্দুল মালেকের মরাদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহটি উদ্ধার করে। অপরদিকে ভাগিনার এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে যান মামা অহিদুল ইসলাম। ভাগিনার এমন মরাদেহ দেখে অসুস্থ হয়ে পড়লে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
এ বিষয়ে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চেয়ারম্যান একরামুল ইসলাম বলেন, এমন দুই জনের অনাকাঙ্খিত  মৃত্যুতে গ্রামের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!