
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার ১ নং সয়না-রঘুনাথপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ টন জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন, এমপি-এর উদ্যোগে এই বিশেষ রিলিফ খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এই বিশেষ জিয়ার চাউল বিতরণ করা হয়
করা হয়। এ সময়
প্রতিমন্ত্রীর পক্ষে অসহায় মানুষের হাতে জিআর চাল তুলে দেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ইঞ্জিনিয়ার ফয়সাল হোসেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সয়না-রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সিকদার, সিনিয়র সহ-সভাপতি আনিস সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ দর্জি, কাউখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব উদ্দীন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন, এমপি-এর উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে খেলনা গাড়িতে থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
পাটের আঁশ ছাড়ানোর আগেই নদীগর্ভে কৃষকের স্বপ্ন; সরকারি সহায়তার দাবি
কাউখালীতে গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা সংকট, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে চলছে প্রশাসনিক কার্যক্রম