
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাসাইল উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলা। সোমবার (১৩ জুলাই) বিকেলে বাসাইল উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই ম্যাচটি গোলশূন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছে। ম্যাচটিতে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মাহবুব হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহিন মিয়া, বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ম্যাচের শুরু থেকেই দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধে টাঙ্গাইল সদর উপজেলা দল মাঠের নিয়ন্ত্রণ নিয়ে একাধিক আক্রমণ চালালেও গোল পেতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে বাসাইল উপজেলা দল ঘুরে দাঁড়িয়ে বেশ কিছু সুযোগ তৈরি করে, কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলশূন্যভাবেই খেলা শেষ হয়। ভারি বৃষ্টির কারণে মাঠ পিচ্ছিল ও কাদা থাকায় খেলোয়াড়দের স্বাভাবিক খেলা ব্যাহত হয়। মাঠের এই প্রতিকূল পরিস্থিতির প্রভাব পুরো ম্যাচেই লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, গত ১১ জুলাই টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে টাঙ্গাইল সদর উপজেলা দল ৩-০ গোলে বাসাইল উপজেলা দলকে পরাজিত করেছিল।

আরও পড়ুন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন: বগুড়ায় মুন কাচ্চির মালিকের ১ বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে খেলনা গাড়িতে থেকে ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
পাটের আঁশ ছাড়ানোর আগেই নদীগর্ভে কৃষকের স্বপ্ন; সরকারি সহায়তার দাবি