
রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনি
নদেন হবে ক্যাশলেস এগিয়ে যাবে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জেলার ডোমারে পূবালী ব্যাংক ডোমার উপজেলা শাখা তিনদিন ব্যাপি ক্যাশলেস ডোমার বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করেছে।
ডোমার উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মো:রবিউল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক রংপুরের জয়েন্ট ডিরেক্টর মো:সোহেল রানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: আখতারুজ্জামান সুমন ও নীলফামারী শাখার ব্যবস্থাপক এ,টি,এম রেদওয়ানুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। রংপুর যোনের প্রিন্সিপাল অফিসার মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় থানাপাড়া নুর মার্কেটের অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানের জন্য যে উদ্যোগ গ্রহন করেছে তা যুগোপযোগী সিদ্ধান্ত। নগদ অর্থের ব্যবহার হ্রাস এবং ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের কাছে পৌছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। একদেশ এক কিউআর,লেনদেনে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন করলে দেশের টাকা দেশেই থাকবে। তাছাড়া টাকা নিয়ে ভ্রমন ঝুকিপূর্ণ। আর কিউআরের মাধ্যমে লেনদেন করলে ঝুকি নাই বললেই চলে। অনুষ্ঠান শেষে এক বন্যাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে নুর মার্কেটে এসে শেষ হয়।

আরও পড়ুন
ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভোলাহাট সীমান্তে বিজিবি’অভিযানে ৮৪বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ জব্দ
নবাবগঞ্জে ৫ মাস ২০ দিন পর সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১