
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের এ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। ৭ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আরদরকে সভাপতি মনোনীত করা হয়।
নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময়ের রাজপথের সাহসী সাবেক ছাত্রনেতা, দুইবারের নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর ও বর্তমানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ বিষয়ে বেলায়েত হোসেন আদর বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের এ্যাডহক কমিটির সভাপতি পদে আমাকে নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা, বগুড়া-০৪ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ভাইয়ের প্রতি। তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানকে শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।এদিকে স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং এলাকায় মানসম্মত শিক্ষার পরিবেশ সুদৃঢ় হবে।

আরও পড়ুন
ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন
নবাবগঞ্জে ৫ মাস ২০ দিন পর সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১
বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো: বাদল মোল্লা গ্রেফতার