
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা পুলিশের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই ) মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নম্বর আকচা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফাড়াবাড়ি তিনমাথা থেকে ভুল্লী থানাগামী সড়কের পাশে মোঃ বেলাল হোসেনের মুরগির দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ আল আমিন (৩৫), পিতা:- মৃত আবুল কাশেম, সাং:- কাশেমের বাড়ি, খলিশাকুড়ী, থানা: ভুল্লী, জেলা: ঠাকুরগাঁওকে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা ওসিডিবি গোলাম রসুল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
জামালপুরে এক আইনজীবীর অফিস থেকে হাতবোমা, পেট্রোল ও বিদেশি মদের বোতল উদ্ধার
টাঙ্গন ব্যারাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ
ডিমলায় শিশু শিক্ষার্থী দিয়ে শরীর ম্যাসাস, শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা