হোম » সারাদেশ » জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদন্ড

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদন্ড

রবিউল হাসান লায়ন, জামালপুর
জামালপুরে গণধর্ষণ মামলায়  ইউপি সদস্য সহ ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন নারী  ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমানিত না হওয়ায় এক আসামীকে খালাস প্রদান করেন।

আজ সোমবার বিকাল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণ ধর্ষণ করা হয়। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম,  রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিম উদ্দিন,  আসমত, জুয়েল মিয়াকে  মৃত্যুদন্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীদের বাড়ি নিলাখিয়া ইউনিয়নে।  অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!