হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত

বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত

জে.এম. মমিন (বোরহানউদ্দিন প্রতিনিধি)

ভোলার বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় মো: সজীব (২৫) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বটতলা এলাকায় এঘটনা ঘটে। নিহত সজীব লালমোহন উপজেলার ডাওরী আবাসন এলাকার বাসিন্দা ও মো: ইসমাইল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সজিব ভোলা থেকে লালমোহনের দিকে যাচ্ছিল এসময় ঘটনাস্থলে পৌছলে অপর দিক থেকে আসা দ্রুত গতির একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ী উল্টে যায় এবং ওই গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহাউদ্দিন থানার অফিসার ইনর্চাজ মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!