
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ(৬জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাচোল-এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য পল্লী উন্নয়ন র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে,উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা,
উপজেলা জামাতের আমির ইয়াকুব আলী,পৌর জামাতের আমির মনিরুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, পিআইও অফিসার দুলাল হোসেন,
বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরসহ, র্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির কর্মচারী, সমবায়ী সদস্য, স্থানীয় সুধীসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং সমন্বিত পল্লী উন্নয়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে গ্রামীণ ২জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ,২জন শ্রেষ্ঠ সুফলভোগীর মাঝে সম্মাননা প্রদান, ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারাগাছ বিতরণ করা হয়।

আরও পড়ুন
বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত
নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
দক্ষিণাঞ্চলে কৃষি উপকরণ বিপণনে কঠোর তদারকির দাবি