
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাণীশংকৈল কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, ইউনিয়ন বিএনপি জমিরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাকিল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, স্থানীয় উদ্যোক্তা ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবির পরিদর্শক ইমরান আলী।
পরে সফল পল্লী উদ্যোক্তা হিসেবে বিউটি আক্তার ও রাজ্জাক আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে উপস্থিত উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন
বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত
নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
দক্ষিণাঞ্চলে কৃষি উপকরণ বিপণনে কঠোর তদারকির দাবি