
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব পলতাকান্দা এলাকায় সাবেক হাজী আসমত আলীর বাড়ির পাশে মেঘনা নদীর পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করে। ৩০ জুন মঙ্গলবার রাত ৭টায় পৌর শহরের পলতাকান্দা এলাকায় সাবেক হাজী আসমত আলীর বাড়ির পাশে মেঘনা নদীর পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।
ভৈরব নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেঘনা নদীর পলতাকান্দা এলাকার হাজী আসমত আলীর বাড়ির পাশে থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করি।
উদ্ধারের পর মরদেহের প্রাথমিক সুরতহালে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা ৪/৫ দিন আগে তাকে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়৷ নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর পড়েনে একটি লুঙ্গি রয়েছে। বেশ কয়েকদিন পানিতে বস্তাবন্দি থাকায় শরীর ও চেহারা বীভৎস হয়ে আছে। পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন
নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ
ডিমলায় বিদ্যুতস্পৃট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু