হোম » সারাদেশ » নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন কোনো কর আরোপ ছাড়াই ৬৬ কোটি ৩০ লাখ ৯৩ হাজার ২০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জুলাই)) বিকেল ৩টায় নন্দীগ্রাম পৌরসভা সভাকক্ষে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা এ বাজেট ঘোষণা করেন। নন্দীগ্রাম পৌরসভার বাজেটে এবারও নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৪০৮টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ২০০, এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ রয়েছে ৩৩ লাখ ৫০ হাজার ২০৮ টাকা। এ ছাড়া উন্নয়ন বাজেট ও প্রকল্প বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ রয়েছে ৬১  কোটি ২৪ লাখ ৮০০ টাকা।
পরে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সঞ্চালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা,
নন্দীগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী অফিসার শাহীন মাহমুদ,নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ উজ্জ্বল, সাংবাদিক মামুন আহমেদ, উপসহকারী প্রকৌশলী মশিউর রহমান, সালমা খাতুন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, উচ্চমান সহকারী গীরেণচন্দ্র প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!