
আসাদ হোসেন রিফাতঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন ম্যাধ্যমিক বিদ্যালয়ে, ব্র্যাক প্রি- প্রাইমারি ও ব্র্যাক প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫৩৩৭ টি বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ৪২৮০ টি, ব্র্যাক প্রি-প্রাইমারিতে ৫১৩ টি এবং ব্র্যাক প্রাইমারিতে ৫৪৪ টি গাছের চারা বিতরণ করেন।
ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ২৮ জুন (রবিবার) দুপুরে ব্র্যাক পাটিকাবাড়ী ব্র্যাক প্রাইমারি স্কুলে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকিউজ্জামান মিয়া, ব্র্যাক ম্যানেজার দাবী-মোঃ খাদেমুল ইসলাম, আারসি (লিড) মোঃ হাফিজুল ইসলাম ও ব্র্যাক কর্মসূচি সংগঠক গীতা রানী রায় সহ শিক্ষার্থীর অভিভাবকবৃন্দু।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিউজ্জামান মিয়া বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে এবং সময়মত গাছের যত্ন নিতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ থেকে আমরা কাঠ ও ফল পেয়ে থাকি।

আরও পড়ুন
দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
হামলার পর পলাতক, শেষ রক্ষা হলো না: এসিল্যান্ডের ওপর হামলা মামলার মূল আসামি র্যাবের জালে
বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনের কারাদণ্ড