
মো. মোশারফ হোসেন, সখিপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের সখিপুরে ২ নং ওয়ার্ড সখিপুর পৌরসভার ঐতিহ্যবাহী কাহারাতা ইসলামিয়া দাখিল মাদ্রাসা বৃক্ষরোপণ করা হয়। জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ ২০২৬ উদ্বোধন করেন অত্র মাদ্রাসার সুপার মো. আব্দুল মান্নান। সারা দেশের ন্যায় সরকার ঘোষিত জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ ২০২৬ কর্মসূচির আয়োজন করা হয় ২৮ জুন রবিবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষ রোপনে পূর্বে জলবায়ু সচেতনতা সম্পর্কে অত্র মাদ্রাসায় আলোচনা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী। শিক্ষার্থীরা তিনটি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। ঔষধি বনজ ফলজ বৃক্ষরোপণ করা হয় ইতো পূর্বে সরকার বৃক্ষরোপনের জন্য গাছের চারা সার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আলোচনা সভায় উঠে আসে বৃক্ষরোপন করলে অক্সিজেন বৃদ্ধি পাবে জলবায়ুর পরিবর্তনের তাপমাত্রা কমে যাবে পরিবেশ ভারসাম্য থাকবে। প্রত্যেক শিক্ষার্থী তাদের বাড়িতে দুটি করে গাছের চারা রোপন করবে এমনটা প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীরা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ন্যায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশগ্রহণের উদ্দেশ্যে কাহারাতা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়। প্রতিষ্ঠান প্রধান সুপার মো. আব্দুল মান্নান জানান প্রায় ১০০ টি গাছ প্রতিষ্ঠানের আঙিনায় রোপন করা হবে এবং গাছগুলো যাতে টিকে থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
হামলার পর পলাতক, শেষ রক্ষা হলো না: এসিল্যান্ডের ওপর হামলা মামলার মূল আসামি র্যাবের জালে
বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনের কারাদণ্ড