
নিজেস্ব প্রতিবেদক
কুতুববাগ দরবার শরীফের পীর ও মুর্শিদ হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দী, কুতুববাগী কেবলাজান বলেছেন, ১০ই মহরম কারবালা প্রান্তরে আখেরি নবীর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাদিয়াল্লাহু তা’আলা আনহু)-এর মহান আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা আমাদেরকে অনুসরণ করতে হবে।
পবিত্র আশুরা উপলক্ষে বৃহস্পতিবার রাতে কুতুববাগ দরবার শরীফে আয়োজিত এক দ্বীনি জলসায় তিনি এ মন্তব্য করেন। প্রতিবছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে ঢাকার ৩৪ ইন্দিরা রোডের কুতুববাগ দরবার শরীফে রাতভর ওয়াজ মাহফিল, কোরআনখানি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
এই দ্বীনি জলসায় দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশ থেকে হাজার হাজার জাকের, মুরিদ, ভক্ত, আশেকান যোগ দেন এবং জিকির-আসগার, ইবাদত-বন্দেগিতে অংশ নেন। প্রখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন-হাদিসের আলোকে ১০ই মহরমের তাৎপর্য নিয়ে বিস্তারিত বয়ান পেশ করেন।
খাজাবাবা কুতুববাগী বলেন, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর যার যতটুকু ভালোবাসা, তার ঈমান ততটুকু। আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং সত্য-ন্যায়ের প্রতি অবিচল আত্মত্যাগের শিক্ষাই আশুরার মূল শিক্ষা।
এই শিক্ষায় নিজেদের পরিশুদ্ধ আত্মার অধিকারী হওয়ার জন্য তিনি ধর্মপ্রাণ প্রতিটি মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন।
সারারাত ইবাদত-বন্দেগি শেষে বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই দ্বীনি জলসা শেষ হয়।

আরও পড়ুন
অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ১৬ বছরের কিশোরী উদ্ধার
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ
কাহারাতা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপন উদ্বোধন