
আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুরে ৬৮ পিস ইয়াবা ও সোয়া ২ গ্রাম হিরোইনসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাকিব (২৮) পিতা মৃত আঞ্জারুল ইসলাম নিলু কোম্পানি, সাং নারায়নপুর। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী সাড়ে ৮টার দিকে নারায়নপুরের লাভলুর আমবাগান এলাকায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ। এসআই প্রদ্যুৎ কুমারের নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শাকিবকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও সোয়া ২ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
পুলিশ জানায়, ইতিপূর্বে মাদক মামলায় শাকিব ২ বছরের সাজা ভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পায়। জেল থেকে বের হয়েই সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান আছে। জেল খেটে বের হয়ে যারা আবারও অপরাধে জড়াচ্ছে তাদের কঠোরভাবে দমন করা হবে। মাদক নির্মূলে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

আরও পড়ুন
কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
ডোমারে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
বাসাইলে ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত