হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রয়ের ২৪,৮৫০ টাকা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ১৩০পিস ইয়াবা ট্যাবলেট মাদক বিক্রয়ের ২৪,৮৫০ টাকা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ১৩০ পিস ইয়াবা,মাদক বিক্রয়ের ২৪,৮৫০ টাকা সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। ঠাকুরগাঁও জেলা পুলিশের সুপার তত্ত্বাবধায়ন ও দিকনির্দেশনায় ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এর অফিসার ইনচার্জ জনাব এটিএম গোলাম রসুল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
বুধবার (২৪) জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর থানাধীন ৭ নং চিলারং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মোলানি পাড়া সুনীহারি বাজারস্থ ঠাকুরগাঁও হইতে বালিয়াডাঙ্গী গামী পাকা রাস্তার উত্তর পাশে সংলগ্ন চুনি হারি মোড় থেকে নেশা জাতীয় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রয়ের ২৪,৮৫০ টাকা,দুইটি মোবাইল সেট এবং একটি চার্জার ভ্যান সহ মাদক ব্যাবসায়ী মোঃ হারুন- অর- রশিদ (৪৫), পিতা- মোঃ শামসুল হক, মাতা- মোসাম্মৎ হালেমা, সাং-ঝিকরা(দলুয়া), মোঃ দুলাল হোসেন (২৯), পিতা- মো: রাজা মিয়া, মাতা- মৃত সাজেদা, সাং পূর্ব বড়গাছিয়া (বালিয়া হাট), উভয় থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁওদ্বয়কে গ্রেপ্তার করা হয়েছে। ওসিডিবি গোলাম রসুল জানান আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
ওসিডিবি এটিএম গোলাম রসূল আরো জানান মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!