হোম » সারাদেশ » মদনপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি

মদনপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি

বন্দর প্রতিনিধি 
বন্দর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মদনপুর ইউনিয়ন, ধামগড় ইউনিয়ন এবং ২৬ ও ২৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মদনপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতা ও আব্দুল হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন রুহুল প্রধানের সভাপতিত্বে,ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক আমাজাদ হোসেন ও মদনপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরনবী সার্বিক আয়োজনে,ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক আমির হামজার সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এর রাজনৈতিক সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।
উক্ত প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্যে রাখেন,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হীরন,বন্দর থানা বিএনপি সাধারন সম্পাদক মাসুদ রানা,মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন,বন্দর থানা বিএনপি সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল,যুবদল নেতা ওয়াদুদ সাগর,বন্দর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি গিয়াসউদ্দিন,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ মহসিন প্রধান,২৭ নং ওয়ার্ডের বিএনপি সাবেক সভাপতি আবদুল কায়ইুম,ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার,ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম,ধামগড় বিএনপি নেতা মঞ্জুরুল, মোস্তাফা কামাল,আমান,মো.জাহাঙ্গীর,ধামগড় শ্রমিক দল নেতা লিটন,ধামগড় ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান, মদনপুর ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার মাজেদা বেগম, ধামগড় ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাহিনুর,বিএনপি নেতা শারজাহান, দেলোয়ার,বাহাউদ্দিন,জামাল,কামু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!