
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাতে বাসাইল পশ্চিম পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের পৃথক এক অভিযান পরিচালনাকালে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া বাসাইল পশ্চিম পাড়া এলাকার মো: চান মাহমুদ মিয়ার ছেলে।
বাসাইল থানার অফিসার ইন-চার্জ (ওসি) আলমগীর কবির জানান, জুয়েল মিয়ার বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)(উ)/১০/১২ ধারায় গত ১৩/১১/২০২৫ তারিখে একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং ০৫)। উক্ত মামলায় দীর্ঘ তদন্ত ও অভিযানের পর গতকাল রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে পুলিশ পাহাড়ায় আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কাউখালীতে “অনিয়মিত উপস্থিতির অভিযোগে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে শোকজ”
ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ