
জাহিদ হাসান
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী গতকাল সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজার আড়ৎতে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান অভিযানে উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।
ভেড়ামারা উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ সাপানুজ্জামান বলেন, ভেড়ামারা উপজেলার কলেজ বাজারের মাছের আড়ৎদার সুলতান আলীকে ৫ হাজার ও লেবার সিহাবকে ৫০ টাকা জরিমানা করা হয়।
ভেড়ামারার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান বলেন, অভিযানে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারা-৪ অনুযায়ী মোবাইল কোর্টে দুটি ভিন্ন মামলায় মোট ৫,০৫০/- (পাঁচ হাজার পঞ্চাশ) টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন
সরকারি রাস্তার পাশের গাছ উধাও, চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিস ফিড কর্মচারীর মৃত্যু
ধামগড়ে দীর্ঘদিনের পানিজট সমস্যা নিরসনে মেম্বার প্রার্থী শফিকুল ইসলামের উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা