
আবুল হাশেম
যৌতুক আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৪ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। শনিবার ১৪ জুন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ জানান, আটকৃতদের মধ্যে ১। মোঃ সজিব খান ওরফে সজিব ২০১২ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুক সংক্রান্ত মামলায় আদালতের দেওয়া সাজা ভোগ না করে পলাতক ছিলেন। তাকে বাঘা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অপর ৩ জন হলেন- বাঘা থানার নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি ২। মোঃ রাফিদ হাসান রাজ, ৩। মোঃ নাহিদ ইসলাম ওরফে নাইট এবং ৪। মোঃ মনিরুল ইসলাম ওরফে জমজম। তাদের বিরুদ্ধে থানায় দায়েরকৃত মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযান চালিয়ে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাঘা থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পলাতক-পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস
নওগাঁয় ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল হত্যা রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেফতার