হোম » সারাদেশ » বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী এড: আহমেদ আযম খান

বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী এড: আহমেদ আযম খান

​সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: 
আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে টাঙ্গাইলের বাসাইলে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের এই মহাপরিকল্পনার ধারাবাহিকতায় চলতি বছরে বাসাইল উপজেলায় প্রথম পর্যায়ে সাড়ে ৪ হাজার গাছের চারা রোপণ করা হবে।
​শনিবার (১৩ জুন) বিকালে বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান।
মাননীয় মন্ত্রী বলেন, আমাদের সরকার গঠিত হওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে, এ বছরে ৫ কোটি  বৃক্ষরোপণ করা হবে। তা আজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, আমি সেই প্রধানমন্ত্রীর অনুসরণ করে বাসাইল- সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি  উদ্বোধন করেছি।
​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সভাপতি, মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!