
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী (১৪) ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ইব্রাহীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গত ৪ জুন উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকার এ ঘটনা ঘটে।গত শুক্রবার ধর্ষিতার পিতা বাবলু বাদি হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাং ০৪/১০৩ (০৫-০৬-২০২৬ইং)। বৃহঃবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাকান্দি এলাকায় জামালপুর র্যাব-১৪ অভিযান চালিয়ে আওনা ইউনিয়নের কোমারপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দুই সন্তানের জনক ধর্ষক ইব্রাহীমকে গ্রেপ্তার করে। শুক্রবার সরিষাবাড়ী থানা পুলিশ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া
সান্তাহার পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন