
বন্দর প্রতিনিধি
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া কামনায় করে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি ধামগড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো.মোমেন ভূঁইয়া।
শুক্রবার (১২ জুন) কাজীপাড়া দোতলা কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শত শত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন,ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোমেন ভূঁইয়া ।
এ সময় এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
মোমেন ভূঁইয়া বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান, আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।আমি আপনাদের সেবা করতে চাই, আপনারা যদি আমাকে দোয়া ও সমর্থন করেন,আগামী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই । ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় উপস্থিত মুসল্লিরা তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অনেকেই তার জন্য শুভকামনা ও দোয়া করেন।
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার ময়মুরুব্বি গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
পুলিশের প্রতি ফিরছে মানুষের আস্থা
প্রাইভেট পড়তে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না, মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ
দক্ষিণ-পশ্চিমের রন্ধনরহস্য চুইঝাল: স্বাদে, সুগন্ধে ও অর্থনীতিতে অনন্য