
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সরকারি রাস্তার দুটি নিম গাছ ঝড়ে উপড়ে যাওয়ার পর কেটে নিজ স মিলে নিয়ে যাওয়ার অভিযোগে অবেশেষে বিএনপি নেতা আমজাদ হোসেনকে বহিস্কার করা হয়েছে। তিনি উপজেলার ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বিষয়টি নিয়ে বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা বিএনপি নেতৃবৃন্দের নজরে আসে।
গত ৯জুন (মঙ্গলবার) মহাদেবপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ফেরদৌস আলম দলিয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে বহিস্কারাদেশ থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে- সরকারি রাস্তার গাছ কেটে এনে নিজ সমিলে সংরক্ষণের খবর ব্যাপক ভাবে প্রচার হয়েছে। ভীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে আপনাকে (আমজাদ হোসেন) ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হলো। প্রকাশ থাকে যে, এর আগেও আপনি সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য বহিস্কার হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ- গত ৩০মে শনিবার রাতে ঝড়ে উপজেলার ভীমপুর ইউনিয়নের লক্ষ্মিপুর মোড় এলাকায় দুটি নিমগাছ উপড়ে যায়। পরদিন রোববার দুপুর দেড়টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন এর নেতৃত্বে গাছ দুটি কেটে নওহাটা মোড়ে তার স মিলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানার পরে পরদিন সোমবার বনবিভাগ ওই স মিল থেকে গাছ দুটি জব্দ করে নিয়ে যায়।
এ বিষয়ে আমজাদ হোসেন বলেন- শুনেছি আমাকে পদ থেকে বহিস্কার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন চিঠি হাতে পায়নি। চিঠি পাওয়ার পর বিষয়টি পরিস্কার হওয়া যাবে এবং এর স্বপক্ষে জবাব দিবো।

আরও পড়ুন
পুলিশের প্রতি ফিরছে মানুষের আস্থা
ধামগড়ে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চাইলেন মোমেন ভূঁইয়া
প্রাইভেট পড়তে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না, মিলল শিশুর বস্তাবন্দী মরদেহ