
মোঃ লিখন ইসলাম ( নীলফামারী প্রতিনিধিঃ)
নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাও.আবদুস সাত্তার। তিনি গত রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি আগের তুলনায় কিছুটা সুস্থ বোধ করছেন বলে জানা গেছে।
সংসদ সদস্য দেশবাসী, ডোমার–ডিমলা এলাকার জনগণ এবং তার সংসদীয় সহকর্মীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মুনতাকিম।

আরও পড়ুন
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরপুরে গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার
বন্দরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ-৫