হোম » সারাদেশ » জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে নাসিকের কাউন্সিলর প্রার্থীর দোয়া ও তবারক বিতরণ

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে নাসিকের কাউন্সিলর প্রার্থীর দোয়া ও তবারক বিতরণ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনির হোসেনের উদ্যোগে দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুন)বিকেলে অত্র ২৭নং ওয়ার্ডের হরিপুর বাজার এলাকায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও তোবারক বিতরনণ করা হয়। নারায়ণগঞ্জ মহানগরের ২৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনির হোসেনের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা ও সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান বাদল উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সহ-সভাপতি রুহুল আমিন প্রধান, ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী আমির হামজা, মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ নূরনবী, ধামগড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী জসিম সাউদ, সমাজসেবক মোঃ নাসির ও মোস্তফা, যুবসমাজের পক্ষ থেকে মোমিনুল হক হৃদয়, আকাশ, সোহাগ, নয়নসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বসাধারণ উপস্থিত থেকে দোয়ায় শরিক হয়েছেন। পরে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!