হোম » সারাদেশ » বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  
বাংলাদেশ  কেমিস্ট  এন্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঈদ পুনমিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬) জুন ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগেস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি ডাঃ মোঃ ইহসানুল ইসলাম ইহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা আবু তাহের। গেস্ট ওনার হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ সোলাইমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম হামিদুর রহমান, হাকিম মোহাম্মদ আনসারুল হক, আব্দুল মান্নান ,মহসিন আলী,আমিরুল ইসলাম।
এই সময় ঠাকুরগাঁও জেলা শাখার হরিপুর উপজেলা, পীরগঞ্জ উপজেলা, রানীসংকেল উপজেলা, বালিয়াডাঙ্গী উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা, রুহিয়া উপজেলা, ভুল্লী উপজেলার  কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে বক্তারা বলেন ঔষধ দামে নয় মানে জিতুন , সংগঠনের  সকল সদস্য কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ভাইদের কে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলার সভাপতি ডাঃ ইহসানুল ইসলাম ইহসান অসুস্থ জনিত সদস্য হাকিম মোঃ আব্দুল হাই কে ১০ হাজার টাকার অনুদানের চেক হাতে তুলে দেন তুলে দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!