হোম » সারাদেশ » সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, মামলার প্রধান আসামি গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে আলোচিত চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। আজ বুধবার (৩ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ শান্ত (২৫) রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের মো: বেল্লাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, গত ২৬ এপ্রিল সকাল ১০ টার দিকে শিশুটি প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার মো. শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে তার নিজ বসতবাড়ীতে নিয়ে যায়। বসত বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে গত ৩ মে শিশুটির মো. শান্তকে আসামি করে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক থাকে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, এদিকে ১ মাস পার হলেও ধর্ষণ মামলার আমাসীকে ধরতে না পাড়ায় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে আজ সকালে র‌্যাব-১২ এর একটি টিম অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!