হোম » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের তিনজন হিরোইন গাঁজা সহ আটক

চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের তিনজন হিরোইন গাঁজা সহ আটক

মোঃবিপ্লব হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা
প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হিরোইন গাঁজা সহ একই পরিবারের তিনজন আটক।গোপন তথ্যের ভিত্তিতে ০২জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ (এক) কেজি গাঁজা ও ২৪.৫ (চব্বিশ দশমিক পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধারসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০২ জুন ২০২৬) সকাল ০৭:১০ ঘটিকা হতে ০৮:০০ ঘটিকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসামিদের আটক করেন এবং তাদের হেফাজত থেকে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোসা. তাজেনুর বেগম (৫৩), তার ছেলে মো. সাবিরুল ইসলাম (৩১) এবং মোসা. ববিতা খাতুন (২৫)। তারা সকলেই সুরানপুর গ্রাম, ২নং গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে ১ (এক) কেজি গাঁজা এবং ২৪.৫ (চব্বিশ দশমিক পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে সারাদেশে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!