হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রিদওয়ানুন্নবীর গণসংযোগ

আলফাডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রিদওয়ানুন্নবীর গণসংযোগ

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান)।
রবিবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও প্রধান প্রধান সড়কে তিনি এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান, এনসিপির উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল জলিল মোল্যা ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাবেদ হোসেন প্রমুখ।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান) বলেন, আলফাডাঙ্গা উপজেলাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণের মৌলিক অধিকার ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!