হোম » সারাদেশ » নাচোলে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত 

নাচোলে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত 

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
 “সারাদেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপজেলা বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামানসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!