হোম » সারাদেশ » নওগাঁ-বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নওগাঁর ৩ বন্ধুর মৃত্যু

নওগাঁ-বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নওগাঁর ৩ বন্ধুর মৃত্যু

রায়হানুল ইসলাম, বগুড়া সদর

নওগাঁ থেকে বগুড়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ বন্ধু। নিহতরা হলেন সুইপার কলোনির প্রেম (১৮) বাবা: সুরুজ মিয়া মাতা: লতা বেগম, খাস নওগাঁর অপূর্ব (১৮) মাতা:জাকিয়া, খাস নওগাঁ রাহিম (২১)

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ-বগুড়া মহাসড়কে চলার সময় তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই ৩ জন মা/রা যান।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বগুড়া ছেড়ে আসা নওগাঁগামী ও নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী দ্রতগতির দুটি মোটরসাইকেল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় নিয়ন্ত্রণ হারালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনজন নি/হত ও একজন আহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে নিহত তিনজনের মর/দেহ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেন। আহত একজনকে স্বজনরা নিয়ে গেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!