
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১ নং উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকুক।”
তিনি আরও বলেন, গরিব, দুঃখী ও মেহনতী মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাওয়াই তাঁর মূল লক্ষ্য। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে স্থানীয় সাধারণ মানুষের অভিমত, চেয়ারম্যান এস এম সাইকুল আলম সততা, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু