হোম » সারাদেশ » ভেড়ামারায় ঈদুল আযহা উপলক্ষে অসহায়ের মাঝে অর্থ বিতরণ

ভেড়ামারায় ঈদুল আযহা উপলক্ষে অসহায়ের মাঝে অর্থ বিতরণ

জাহিদ হাসান ঃ 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুস্থ ও অসহায় ৩৫০ জন মানুষের মুখে হাসি ফোটাতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫শে মে) সকাল ৭টায় ভেড়ামারা উপজেলা হলরুমে বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।
অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের কোনো মানুষ বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদের এই ঈদে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলার সাবেক উপজেলা আমির ও কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা আমির জালাল উদ্দিন এবং উপজেলা সেক্রেটারি শফিকুল আলম।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!