
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও এলাকার সুপরিচিত মুখ মরহুম শরিফুল ইসলামের মৃত্যুর পর চরম অসহায়ত্বের মধ্যে পড়ে তার পরিবার। ছোট্ট এক কন্যা সন্তানকে নিয়ে স্বামী হারানোর শোক ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন স্ত্রী। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পরিবারের এমন হৃদয়বিদারক অবস্থার খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপির। পরে রোববার (২৪ মে) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মরহুম শরিফুল ইসলামের বাড়িতে যান এবং পরিবারের খোঁজখবর নেন। এসময় অসহায় পরিবারটির হাতে ঈদের সেমাই ডাল তেল চিনি লবণ আঠা সহ যাবতীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন এমপি মোশারফ হোসেন। তিনি বলেন, শরিফুল ইসলাম বিএনপির জন্য ছিলেন একজন নিবেদিত প্রাণ কর্মী। দলের দুঃসময়ে তিনি সবসময় সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার পরিবারের দায়িত্বও আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে। মানবিক সহায়তা শুধু দায়িত্ব নয়, এটি সামাজিক ও নৈতিক কর্তব্য।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার