
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা ৭ নং আটজুড়ী ইউনিয়নের সোনাপুরা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের চারটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে কৃষক মোঃ কামাল তরফদারের গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ গোয়ালঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে গোয়ালঘর ও ভেতরে থাকা চারটি গরু পুড়ে যায়। মুহূর্তের মধ্যেই গরুগুলো জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ কামাল তরফদার জানান, গরুগুলোই ছিল তার পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে তিনি এখন মানবেতর অবস্থায় পড়েছেন।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ