
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
“শিক্ষা জাতির অধিকার, শিক্ষা জাতির অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে ঠাকুরগাঁও সদর উপজেলার নারী শিক্ষার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক মুখরিত আলোচনা সভা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে বর্ণিল ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে এই সভা সম্পন্ন হয়। সভায় বক্তারা বর্তমান যুগে নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না। শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার সার্বিক মানোন্নয়ন জরুরি।
বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।” এ সময় কলেজের দেওয়ালে শোভা পাওয়া বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তি “যে কখনও ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না” উদ্ধৃত করে বক্তারা শিক্ষার্থীদের সবসময় নতুন কিছু শেখার এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সাহসের সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম ভিপি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ আনসারুল হক, যুগ্ম সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি। চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুর, সাংগঠনিক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি (সাবেক সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাবেক সভাপতি, ঠাকুরগাঁও জেলা যুবদল)। মতিউর রহমান মতি চেয়ারম্যান ২২নং সেনুয়া ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি। আব্দুল জব্বার সভাপতি, রুহিয়া থানা বিএনপি। জহিরুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি। আব্দুল মালেক মানিক, সিনিয়র সহ-সভাপতি রুহিয়া থানা বিএনপি। বদিউজ্জামান অফিসার ইনচার্জ (ওসি) রুহিয়া থানা। মকবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি ও সহ সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি। আব্দুল হক যুগ্ম সাধারণ সম্পাদক রুহিয়া থানা বিএনপি। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ