
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (১৯ মে) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সেলজিনা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২১ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ মে থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।
এর আগে ২০২৫ সালের ৫ মার্চ ডা. অভিজিত শর্ম্মা কিশোরগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার