
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে,মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তিনি ভূমি সংক্রান্ত অনলাইন সেবাগুলো ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ সাদিয়া সুলতানা বলেন, ভূমি অফিসকে আরও জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার কাজ করছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলায় জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২