হোম » সারাদেশ » নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো— মোঃ আরাফাত (১১), পিতা: মোঃ মিন্টু এবং নূর মোহাম্মদ (১০), পিতা: রাজু আহম্মেদ। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে আরাফাতের নানা পাশের পুকুরের পাশে তাদের খেলতে দেখেছিলেন বলে মনে করে ধারণা করেন, তারা হয়তো পুকুরে পড়ে গেছে।

পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অবগত আছেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!