
শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রগঠন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ মে) বিকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন শেরপুর শহর ছাত্রদলের সাবেক সদস্য সচিব খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহানুর রোশান মাহিন, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সোহানসহ ছাত্রনেতা সোহাগ, ফারুক, রনি, নিবিড়, নিপুন, নুরশাফি, সিয়াম, তানভীর ও সৌরভ।
সমাবেশ শেষে বক্তারা বলেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে শেরপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এ সময় নেতৃবৃন্দ শেরপুর জেলা ছাত্রদলের দীর্ঘদিনের অস্থায়ী কমিটি বিলুপ্ত করে দ্রুত নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

আরও পড়ুন
পেকুয়ায় ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞানপূর্বক হত্যাকারীকে গ্রেফতার