হোম » সারাদেশ » ধুনটে ২২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধুনটে ২২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বেল্লাল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেন ওই গ্রামের বাহের আলীর ছেলে।

‎ধুনট থানার এএসআই মো. নায়েব উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!