হোম » সারাদেশ » মাদকাসক্ত ছেলের হাতে মা খু’ন’ বাবা-বোন আহত।। ঘাতক আটক

মাদকাসক্ত ছেলের হাতে মা খু’ন’ বাবা-বোন আহত।। ঘাতক আটক

দাগনভূঞা  প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা লাকী আক্তার নিহত হয়েছে। বাবা মোস্তফা ভূঞা ও বোন মিথিলা গুরুতর আহত। ঘাতক ছেলের নাম মোঃ রাফি। ইতিমধ্যো রাফিকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায় ১০ মে রবিবার আনুমানিক রাত ৮ টার দিকে মোঃ মোস্তফা ভুঁঞার মাদকাশক্ত ছেলে রাফি (২১) তার মায়ের কাছে টাকা চাইলে মা লাকি আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে মাকে ধারালো চুরি দিয়ে কোপাতে থাকে, এসময় বাবা মোস্তফা ভুঁঞা ও বোন মিথিলা লাকি আক্তারকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকে আঘাত করে। চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহতদের ফেনী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মা লাকি আক্তারকে মৃত ঘোষনা করেন এবং বাবা মোস্তফা ভুূঁঞা ও বোন মিথিলাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠান।
পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ছেলে মোঃ রাফিকে আটক করে দাগনভূঁঞা পুলিশ। এদিকে মৃত মা লাকি আক্তারকে ফেনী ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!