
কুড়িগ্রাম প্রতিনিধি
রৌমারী উপজেলার চর ইছাকুড়ি গ্রামের জিঞ্জিরাম নদীর ওপর একটি ব্রীজের অভাবে সাত গ্রামের মানুষের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ । এলাকাবাসি বছরের পর বছর ব্রীজের দাবী করে আসলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। বর্তমানে গ্রামবাসির অর্থায়নে ও স্বেচ্ছাশ্রম দিয়ে একটি বঁাশের সঁাকো দিয়ে জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে কোমলমতি স্কুল-কলেজ শিক্ষার্থী। এনিয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন ও স্বারকলিপি সহ নানা কর্মসূচী পালন করে আসছেন এলাকাবাসি।
শনিবার (৯মে) সরেজমিনে গিয়ে জানা যায় , উপজেলার রৌমারী সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি সংলগ্ন জিঞ্জিরাম নদীতে বঁাশের সাকেঁা দিয়ে পূর্ব ইছাকুড়ি, মির্জাপাড়া, ফুলবাড়ি, উত্তর গোয়াল গ্রাম, ঠনঠনিপাড়া, গোয়সুল্লের চর ও কোনাচীপাড়া সহ সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পারাপার হয়। বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় কোমলমতি স্কুল ও কলেজ শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, সরকারি-বেসরকারি চাকুরিজীবি সহ নানা পেশাজীবি মানুষ জীবনের ঝুকিনিয়ে যাতায়াত করছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণেও চরম ভোগান্তির সৃষ্টি হয়। এই দূর্ভোগ থেকে মুক্তি পেতে স্থায়ী ভাবে একটি ব্রীজ নির্মাণের দাবি জানান এলাকাবাসি।
ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান জানান, কয়েকযুগ ধরে আমরা একটি ব্রীজের অভাবে কষ্ট করে চলছি। যে কোন মুহুর্তে বড় দূর্ঘটনা ঘটতে পারে। তাই সরকারের কাছে ব্রীজের দাবী করছি।
রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী বলেন, নদীর এপার ও ওপারে লোকজন খুব কষ্ট করে পার হয়। সবচেয়ে রোগী নিয়ে বিপাকে পড়তে হয় আমাদের। তাই স্থানীয় সংসদ সদস্য ও সরকারের কাছে আমার জোরদাবী।
স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, একটি ব্রীজ হলে শিক্ষার মান উন্নতি হবে। কৃষিখাতে উন্নয়ন সহ সকল সমস্যা দুর হবে। তাই স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে একটি ব্রীজের দাবী জানাচ্ছি।
দ্রুত জিঞ্জিরাম নদীর ওপর একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এবিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে কথা হয়েছে এবং তারা সরেজমিনে পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্খা নেওয়ার কথা বলেছেন।
উপজেলা সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ব্রীজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ করা হবে।

আরও পড়ুন
পীরগঞ্জে স্বামীর ভিটে হারিয়ে’ পুকুরপাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী মানবেতর জীবন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত