হোম » সারাদেশ » নাচোলে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান 

নাচোলে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান 

মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে।
পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের পৃষ্ঠপোষকতায়, সোমবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নাচোল পৌর এলাকার গ্রীনল্যান্ড পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঅ্যাসোসিয়েশনের নাচোল উপজেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, গ্রীনভিউ কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল হাই সুইট, স্কলার্স কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মিজানুর রহমান, অঙ্গনা স্কুলের
পরিচালক ওমর ফারুক, ব্রাইটস্টার কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল বারি প্রমুখ।
উল্লেখ্য যে, এবছর উপজেলার ১৫টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পৃথক পরীক্ষার মাধ্যমে সাধারণ গ্রেডে ৩১, ট্যালেন্ট পুলে ২৪ ও স্কুল গ্রেডে ৭০। মোট ১২৫ জন শিক্ষার্থীর মাঝে সম্পূরক উৎসাহমূলক সনদ, ক্রেস্ট ও বৃত্তির টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মিজানুর রহমান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!