
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে নওগাঁয় “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্স প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন ও শফিউল আজম রানা, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক সহ অন্যরা।
উদ্বোধনী খেলায়- নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল অংশ নেয়। ফুটবল খেলা উপভোগ করেন দর্শকরা।
আয়োজকরা জানান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।

আরও পড়ুন
ভৈরব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক সোহেল
ধামগড়ে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, এলাকাবাসীর প্রশংসায় মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম
বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু