
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের সকল মেহনতী ও শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকরা ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলেন। শ্রমিকদের সেই আত্মত্যাগের স্মরণে বিশ্বব্যাপী দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের পরিশ্রম ও ত্যাগ দেশের উন্নয়ন ও অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাই তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সকলের দায়িত্ব।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তিনি দেশের সকল শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের ন্যূনতম ভাড়া ১০ টাকা নির্ধারণ
টাকা দিলে যখন তখন স্বজনদের সঙ্গে হাজতির দেখা মিলে