হোম » সারাদেশ » মোরেলগঞ্জে ক্রয়কৃত জমির উপর অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি

মোরেলগঞ্জে ক্রয়কৃত জমির উপর অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ক্রয়কৃত জমির উপর অবৈধভাবে ভবনের ছাদ নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ এখলাস শেখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়ে অবৈধ নির্মাণকাজ বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) অভিযোগে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ এখলাস শেখ তার মা মোসাঃ নারগিস বেগমের নামে এস.এ দাগ নং- ৬৭০, ডিপি নং- ১১৯৩, মৌজা- সরালিয়া, জে.এল নং- ১১৫ এর অন্তর্গত ০.০৪০০ একর জমি পূর্ব মালিক মোঃ আল-আমিনের নিকট থেকে বৈধভাবে ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন।
অভিযোগ রয়েছে, জমি বিক্রয়ের সময় সম্পূর্ণ জমি বুঝিয়ে না দিয়ে বর্তমানে পূর্ব মালিক মোঃ আল-আমিন তার নির্মিত ভবনের ছাদ উক্ত জমির উপর অবৈধভাবে সম্প্রসারণ করছেন। এতে করে জমির মালিকানা অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ভুক্তভোগীর নিজস্ব ভবন নির্মাণ কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী জানান, “আমার ক্রয়কৃত জমির উপর জোরপূর্বক ছাদ নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। এছাড়াও দলিলে উল্লেখিত ০.০৪০০ একর জমির মূল্য ৪০ লক্ষ টাকা থাকলেও পূর্বের জমির মালিক মোঃ আল-আমিন  এস.এ দাগ নং- ৬৭০, ডিপি নং- ১১৯৩, মৌজা- সরালিয়া, জে.এল নং- ১১৫ এর অন্তর্গত ০.০৪০০ জমি ছাড়াও পাশে আর জমি আছে এই মর্মে  আমার কাছ থেকে মোট ৪৩ লক্ষ টাকা নিয়েছেন অথাৎ ৩ লক্ষ টাকা বেশি নিয়েছেন যার পর্যাপ্ত  প্রমান আমার কাছে রয়েছে। আমি এর প্রতিকার চাই।
এমতাবস্থায়, অবৈধ নির্মাণ কাজ দ্রুত বন্ধ এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
স্থানীয় সচেতন মহল এ ধরনের বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!