
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
র্যাব-১২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব সূত্রে জানা যায়, দিনাজপুরের রানীরবন্দর থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে করে এক ব্যক্তি মাদকদ্রব্য বহন করছে – এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে বগুড়া সদর উপজেলার ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে মোঃ মানিক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া পূর্ব গ্রামের বাসিন্দা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৯৭ বোতল অবৈধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২